রাজধানীর গুলিস্তানে একটি জুতার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (২ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।
বিজ্ঞাপন
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।
জানা গেছে, বিআরটিএ’র পাশের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে জুতার গোডাউন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেদ বিন খালেদ।
তিনি জানান, বিকেল ৫টা ২৭ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর তিনটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।’
বিজ্ঞাপন
এএইচ




