শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ রমনা থানা পরিদর্শন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ রমনা থানা পরিদর্শন
স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ রমনা থানা পরিদর্শন

পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার (২ মে) সকালে এই থানা তিনি পরিদর্শনে যান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সে সময় ওই কক্ষে চার-পাঁচ ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রবেশ করেই তিনি তাদের পরিচয় ও আগমনের কারণ জানতে চান। সেখানে অন্য থানার দুজন পুলিশ সদস্যও ছিলেন।

পরিদর্শনের সময় তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। হাজতখানার অবস্থা, ধারণক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে জানতে চান।

হাজতে থাকা এক ব্যক্তির খাবারও দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া ওয়াশ রুম ও ফ্যানের ব্যবস্থা আছে কি না, তা খোঁজ নেন। পুলিশ সদস্যদের থাকার মেসও ঘুরে দেখেন তিনি।


বিজ্ঞাপন


প্রায় ১০-১১ মিনিট অবস্থানকালে ওসিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।

এরপর থানাকে দালালমুক্ত করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর