শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন বাজেট সামনে রেখে ৯ম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত গেজেট প্রকাশের দাবিতে ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। 

শনিবার (২ মে) সংগঠনের আহ্বায়ক আবদুল মালেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে মে মাসজুড়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে ৮ মে পটুয়াখালী এবং ৯ মে খুলনায় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এর ধারাবাহিকতায় ১৬ মে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১১ বছরে দুটি পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও বাস্তবে একটি পে স্কেলও পাননি কর্মচারীরা। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। 

অধিকাংশ কর্মচারী ঋণের বোঝা বহন করছেন এবং মাস শেষে হাতে পাওয়া বেতনে ১০ থেকে ১৫ দিনের বেশি সংসার চালানো সম্ভব হচ্ছে না। ফলে তারা ক্রমেই আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ছেন।

এ অবস্থায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রেখে পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের উন্নয়নে ২২ লাখ কর্মচারীর অবদান রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে সরকার যদি আরও কিছুটা দায় নেয়, তবে তা অযৌক্তিক নয়। 

আসন্ন বাজেটে পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে ২২ লাখ পরিবারের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। একই সঙ্গে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করা হয়েছে।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর