শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে সরকার কাজ করছে: শিক্ষা মন্ত্রী

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৩:৪৬ এএম

শেয়ার করুন:

লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে সরকার কাজ করছে: শিক্ষা মন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে সরকার কাজ করছে। 

শুক্রবার চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে 'উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬' এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলায়ও যেন পারদর্শী হয়ে ওঠে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। শিক্ষার মান উন্নয়নে সরকার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করছে। দেশের শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। 

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সফার করা হবে। সবকিছু রেডি করেছি। এখন কমিটিগুলো হচ্ছে। এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৩০০ শিক্ষক উত্তীর্ণ হয়েছে। তা অত্যন্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। তাদেরকে কিছু শর্ত দিয়ে যোগদান করানো হবে। চাকরিতে যে শর্তগুলোর উল্লেখ আছে, সেগুলো মেনেই তাদেরকে যোগদান করানো হবে।

কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর