শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

মদ পান করে মাতলামি করায় গুলশানে ১৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

মদ পান করে মাতলামি করায় গুলশানে ১৯ জন গ্রেফতার
গুলশানে মদ্যপ অবস্থায় গণ উপদ্রপ সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। ছবি: সংগৃহীত

‎রাজধানীর অভিজাত এলাকা গুলশানে মদ্যপ অবস্থায় গণ উপদ্রপ সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

‎বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে গুলশান-২ নম্বরের কিংফিশার ও মিডিয়া ক্লাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন–রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েত, সাইফুর রহমান, মো. মোরসালিন সরদার, মো. সিফাত, কাজী আরিফুর রহমান, জামাল উদ্দিন, সিজান, নূরে সোহেল তুরাগ, জাসেদুল হোসাইন সোহেল, আল আমিন শেখ, তানভীন আহমেদ, আজীম শেখ, শাকিল হোসেন, রনি মিয়া, রাকিবুল ইসলাম রুবেল ও মিনহাজ উদ্দিন।

‎শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, রাতে মদ্যপ অবস্থায় গণ উপদ্রপ সৃষ্টির কারণে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কারও মদ্যপান করার লাইসেন্সও নেই।

‎গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

একেএস/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর