চলতি ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ১০৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে আদানি পাওয়ার। একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় আদানি পাওয়ার।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত ১৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে, যা দেশের মোট বিদ্যুতের প্রায় ১০ শতাংশ চাহিদা পূরণে ভূমিকা রাখছে।
গত ২২ এপ্রিল যান্ত্রিক ত্রুটিতে একটি ইউনিট বন্ধ হয়ে গেলে উত্তরাঞ্চলে লোডশেডিং বেড়ে যায়। তবে দ্রুত মেরামতের মাধ্যমে পাঁচ দিনের মধ্যে সেটি পুনরায় চালু করে আদানি, ফলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
প্রতিষ্ঠানটি জানায়, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উৎপাদন, বিক্রি ও রাজস্ব—সব ক্ষেত্রেই প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে তারা।
এমআর/আরআর




