বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘রাজনৈতিক বিতর্ক নয়, জনগণের সমস্যায় মনোযোগ দরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

‘রাজনৈতিক বিতর্ক নয়, জনগণের সমস্যায় মনোযোগ দরকার’

রাজনৈতিক বিতর্কে সময় নষ্ট না করে জনগণের বাস্তব সমস্যার সমাধানে মনোযোগ দিতে সরকারি ও বিরোধী দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের মানুষ এখন কর্মসংস্থান, ন্যায্যমূল্য এবং উন্নত জীবনযাত্রা চায়। তাই উন্নয়নমুখী কার্যক্রমেই অগ্রাধিকার দেওয়া উচিত।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাহিদ হোসেন এসব বলেন। অধিবেশনে সভাপতিত্বে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
 
বক্তব্যের শুরুতে জাহিদ হোসেন রাষ্ট্রপতির ভাষণের প্রশংসা করে বলেন, রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে দেশের বাস্তব পরিস্থিতি যথাযথভাবে তুলে ধরেছেন। ‘মানুষের সংশোধন ও শেখার প্রক্রিয়া সীমাহীন’—এ কথা উল্লেখ করে তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। 

জাহিদ হোসনে বলেন, ‘১৯৭১ সালে যখন অনেকেই দিশেহারা, তখন জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি কোনো পদ বা ক্ষমতার দাবি না করে একজন সুশৃঙ্খল সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা দেশপ্রেমের এক বিরল উদাহরণ।’ 
 
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে জাহিদ হোসেন বলেন, সে সময় দিকভ্রান্ত জাতি শহীদ জিয়ার ওপর আস্থা রেখে তাকে নেতৃত্বে নিয়ে আসে এবং তিনি সফলভাবে দেশ পরিচালনা করেন। তাঁর নেতৃত্বে দুর্ভিক্ষপীড়িত ও হতাশাগ্রস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। 
  
সরকারি ও বিরোধীদলীয় নেতাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘মানুষ এখন কর্মসংস্থান, ন্যায্যমূল্য এবং উন্নত জীবনযাত্রা চায়। তাই রাজনৈতিক বিতর্কের চেয়ে জনগণের বাস্তব সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া প্রয়োজন।’ তিনি আশা প্রকাশ করেন, দেশের সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
 
এমএইচএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর