রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২৭৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১২টি মোটরসাইকেলসহ মোট ৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ১৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি, ১৩৭টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৮টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ৮৫টি মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ১ টি সিএনজি ও ৫৭টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬৬টি গাড়ি ডাম্পিং ও ৬০টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
একেএস/এএস




