বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

নুসরাতের মনোনয়ন বাছাই শনিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

NCP Nusrat
জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

আদালতের আদেশের পর জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে আগামী শনিবার (২ মে) যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সংক্রান্ত চিঠি নুসরাত তাবাসসুমকে পাঠানো হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 


বিজ্ঞাপন


এতে উল্লেখ করা হয়েছে, মাননীয় হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে জনাব মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশনার প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন উপলক্ষে নিম্নবর্ণিত সময়সূচি অনুসারে মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ মে। মনোনয়নপত্র বাছাইকালে প্রার্থী, তার প্রস্তাবক ও সমর্থক হাজির/উপস্থিত থাকতে পারবেন।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এমএইচএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর