জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্যের সময় সংসদের নিয়ম ঠিক রাখতে সামনে থেকে পেছনে বসলেন প্রধানমন্ত্রী।
আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের মাঝে এমন ঘটনা ঘটে। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
এসময় ডেপুটি স্পিকার বলেন, আজ মাননীয় আইনমন্ত্রী বক্তব্য রাখছিলেন। ওনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে এজন্য উনি (সংসদ নেতা) তৃতীয় সারিতে যেয়ে বসলেন।
সংসদ সদস্যদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, আমি সকল সম্মানিত সংসদ সদস্যের জন্য এটি উদাহরণ হিসেবে দিচ্ছি যে এখান থেকে আমাদের শিখতে হবে।
আইনমন্ত্রীর বক্তব্য শেষে ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ আমরা সবসময় জাতীয় সংসদে শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে যে শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য মাননীয় সংসদ সদস্যরা তা পর্যবেক্ষণ করব।
এমএইচএইচ/ক.ম




