মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নিখোঁজ ব্যক্তির পরিবারগুলোর জন্য সহায়তা অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

নিখোঁজ ব্যক্তির পরিবারগুলোর জন্য সহায়তা অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিখোঁজ ব্যক্তিদের পরিবার। ফাইল ছবি

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিখোঁজ ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর টেবিল উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


প্রশ্নে সংসদ সদস্য বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি, বিভিন্ন সময় আওয়ামী সরকারের আমলে নাগরিকদের নিখোঁজ বা গুমের যেসব অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল, সেই বিষয়ে বর্তমান নতুন সরকার নতুন করে তদন্ত প্রতিবেদন দেবে কি না বা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিবেদন দিয়েছিল তা গ্রহণ করবে কি না। এসব নিখোঁজ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারকে কোনো সহায়তার পরিকল্পনা আছে কি না, থাকলে তা কী।

জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদ, সহায়তা বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি-সমষ্টি কর্তৃক আয়না ঘর বা যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম (enforced disappearance) হওয়া ব্যক্তিদের সন্ধান, গুমের ঘটনায় জড়িত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিতকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদানসহ গুম প্রতিরোধে প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশ করতে গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে তদন্ত কমিশন গঠন করা হয়। গত ৪ জানুয়ারি ২০২৬ তারিখে কমিশনের প্রতিবেদন তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। উক্ত কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে শেষ হয়।

তিনি আরও বলেন, কমিশনের ওই তদন্ত প্রতিবেদন জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত রয়েছে। নিখোঁজ ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তাসহ সব ধরনের সহায়তা অব্যাহত রয়েছে।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর