মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরন করপোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। ছবি: প্রধামন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শেভরন করপোরেশনের একটি প্রতিনিধি দল। 

মঙ্গলবার দুপুরে (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেভরন করপোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (বিএইসি) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা। সঙ্গে ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ। 

শেভরন করপোরেশন বিশ্বের অন্যতম বৃহত্তম মার্কিন বহুজাতিক জ্বালানি ও পেট্রোলিয়াম কোম্পানি। ১৮৭৯ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উৎপাদন, পরিশোধন এবং বিপণনসহ সামগ্রিক জ্বালানি খাতের কাজ করে। বাংলাদেশে বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান শেভরন।

বিইউ/ক.ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর