রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮৭৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১১৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেলসহ মোট ৩৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭টি বাস, ২৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৪টি মামলা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি, ১৮৬টি মোটরসাইকেলসহ মোট ৩২৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, ১টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৯৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, ১১টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৬৭টি গাড়ি ডাম্পিং ও ২০৮টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এমআইকে/এআরএম




