সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাস্তা ও অবকাঠামো নির্মাণে স্থানীয়দের ‍ছাড় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

‘পরিকল্পিত রাস্তা ও অবকাঠামো নির্মাণে স্থানীয়দের ছাড় দিতে হবে’
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। ছবি: সংগৃহীত

‎নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে নাগরিক সুবিধা পেতে সড়ক ও অন্যান্য অবকাঠামো নির্মাণে স্থানীয় বাসিন্দাদের ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

‎সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। 

‎আবদুস সালাম বলেন, পরিকল্পিত রাস্তা ও নাগরিক অবকাঠামো নির্মাণের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের কিছুটা ছাড় দিতে হবে।

‎তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান বাড়বে এবং স্থাবর সম্পত্তির মূল্যও বহুগুণ বৃদ্ধি পাবে।

‎অনুষ্ঠানের বিশেষ সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, উন্নয়নের লক্ষ্য কোনো ব্যক্তিগত সুবিধা নয়, বরং জনগণের সামগ্রিক কল্যাণ।

‎তিনি বলেন, তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে দেশকে এগিয়ে নেওয়ার যে মহাপরিকল্পনা, ঢাকা-৯ এলাকার উন্নয়নও তারই অংশ।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎ডিএসসিসি জানায়, দক্ষিণগাঁও এলাকার ৬ নম্বর রোডের বাড়ি নং ৩৫/৪/এফ হতে আশরাফুল হক সুমনের বাড়ি পর্যন্ত ১৬ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ কাজ গ্রহণ করা হয়েছে।

‎পাশাপাশি নন্দীপাড়া এলাকার রমজান সাহেবের বাড়ি থেকে বাইতুল আবরার জামে মসজিদ পর্যন্ত রাস্তা এবং নেয়াজবাগ এলাকার ১৩ নম্বর কাঁচা রাস্তার উন্নয়ন কাজ শুরু করতে যাচ্ছে সিটি করপোরেশন।


বিজ্ঞাপন


‎এএম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর