সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

এতো বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার

সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে সেখানে বিয়েই করতেন না বলে জাতীয় সংসদে কিছুটা রসিকতা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে গৃহীত নোটিশের আলোচনা শেষে হাসতে হাসতে এমন কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজের বাবার বাড়ি সুনামগঞ্জে। ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন দিলারা হাফিজ। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী।

১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।

dilara-hafiz-speaker
স্ত্রীর সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

এছাড়া অধ্যাপক দিলারা হাফিজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন


গত ১৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে মারা যান দিলারা হাফিজ।

প্রতি বছর বজ্রপাতে দেশে অসংখ্য মানুষের মৃত্যু হয়। এর মধ্যে সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণহানির খবর প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হয়।

আজ জাতীয় সংসদে সুনামগঞ্জে বজ্রপাত নিয়ে করা এক প্রশ্ন শুনে কিছুটা রসিকতা করে স্পিকার বলেন, সুনামগঞ্জে এতো বজ্রপাত হয় জানলে বিয়েই করতাম না ওখানে। এরপর নামাজের বিরতি দেন স্পিকার।

এমএইচএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর