সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

সিলেটসহ তিন জেলায় বন্যার পূর্বাভাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

সিলেটসহ তিন জেলায় বন্যার পূর্বাভাস
সিলেটে বন্যার ফাইল ছবি।

‎আগামী তিন দিনে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

‎সরকারি দফতরটি এক পূর্বাভাস বলছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা এবং মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদীসমূহের পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।

‎‎এতে তৃতীয়দিন সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি নদী ও এর প্রধান উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


বিজ্ঞাপন


‎সোমবার (২৭ এপ্রিল)  দুপুরে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

‎‎পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। তবে ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যদিও নদীসমূহ প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

‎‎গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে বলেও উল্লেখ্য করা বন্যা পূর্বাভাসে হয়।

আরও পড়ুন: ২৭ জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা


বিজ্ঞাপন


‎‎পূর্বাভাসে জানানো হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী ৩ দিন ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

‎পাউবো আরও জানায়, অতিভারি বৃষ্টির কারণে ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীসমূহের পানি আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিন নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভুগাই-কংস ও নদী ও প্রধান উপ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

‎এএম/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর