সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

Shenzen

ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলোর পক্ষ থেকে ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাস এ নির্দেশনা প্রকাশ করেছে।

দূতাবাসের এক বার্তায় বলা হয়, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে, তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে।


বিজ্ঞাপন


দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি ঘটলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে, এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে।

এ কারণে ভিসা প্রাপ্তদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য ও উদ্দেশ্য অনুযায়ী ভ্রমণ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর