সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

টেলিগ্রাম গ্রুপে টার্গেট নারী শিক্ষার্থীরা, চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

Rab
ফাইল ছবি

টেলিগ্রাম গ্রুপে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীদের টার্গেট করে কৌশলে তাদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল করা হতো। এমন এক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

‎সোমবার (২৭ এপ্রিল) কাওরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

‎‎গ্রেফতারকৃতরা হলো— মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব।


বিজ্ঞাপন


‎‎ইন্তেখাব চৌধুরী জানান, বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকায় টেলিগ্রাম অ্যাপের অন্ধকার ও সাইবার ব্ল‍্যাকমেইলসহ বিভিন্ন শিরোনামে একটি ঘটনা প্রচারিত হয়। এরই ধারাবাহিকতায়, সাম্প্রতিক র‍্যাবের অনুসন্ধানে একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পাওয়া যায়, যারা বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। এই চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি এবং ভিডিও অর্থের বিনিময়ে সরবরাহ করে।

‎‎তিনি আরো জানান, চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের লক্ষ্য করে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি/ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন ছবি/ভিডিও এক্সপোজ করে অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকে। এই চক্রের সদস্যেদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র‍্যাব-৮ এর একটি আভিযানিক দল ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

‎‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর