রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

S
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী দীপ ও সুমন। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সিগন্যাল বোর্ডের সঙ্গে ধাক্কায় নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সমু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে দীপ (২০) এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন (২১)। তারা দুজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

অন্যদিকে আহত শিক্ষার্থীর নাম রাব্বি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢাকা থেকে মোটরসাইকেলে তিন বন্ধু দীপ, সুমন ও রাব্বি পূর্বাচলে বেড়াতে যান। তাদের মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। সেটি সমু মার্কেট এলাকায় ভূইয়া ব্রিজ সংলগ্ন ৩নং ইন্টারসেকশনের নিচে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সিগন্যাল বোর্ডে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যেখানে সন্ধ্যায় দীপ মারা যান এবং আহত রাব্বিকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।


বিজ্ঞাপন


এসব তথ্য নিশ্চিত করেছেন কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা। 

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর