রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার, চিরকুটে নাম লেখা সেই শিক্ষক পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

dU NEWS
ঢাবি শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকা থেকে মুনিরা মাহজাবিন মিমো নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেই চিরকুটের সূত্র ধরে তার এক সহপাঠী ও এক শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) রোববার দুপুরে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলো মুনিরা মাহজাবিন মিমো। সে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলো। বাড্ডার একটি বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে মিমোর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সে নিজের বাসায় আত্মহত্যা করেছেন এবং একটি চিরকুটে একজন শিক্ষকের নাম উল্লেখ করে গেছে।’

আমরা সকালে বিষয়টি জানতে পারি, এরপর বিভাগের শিক্ষকরা তার বাসায় যাই। পরে তার মোবাইল ফোনের কিছু তথ্য বিশ্লেষণ করে একজন শিক্ষকের সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়।


বিজ্ঞাপন


এ বিষয়ে গুলশান বিভাগের বাড্ডা জোনরে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে কিছু আলামতের ভিত্তিতে বিভাগের একজন শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে গ্রেফতার দেখানো হবে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ এক বন্ধুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর