রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

পুলিশ-অ্যাম্বুলেন্সে তেল সংকট নেই, টহল স্বাভাবিক থাকবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

শেয়ার করুন:

পুলিশ-অ্যাম্বুলেন্সে তেল সংকট নেই, টহল স্বাভাবিক থাকবে: প্রধানমন্ত্রী

পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর জন্য জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব বাহিনীর ওপর আরোপিত তেলের রেশনিং ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে, ফলে টহল কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কোনো বিঘ্ন ঘটবে না।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অফ অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


বিজ্ঞাপন


কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’ এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

প্রধানমন্ত্রী বলেন, মাননীয় সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে যে এমবার্গো (নিষেধাজ্ঞা) ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর