রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

একযোগে ১৫ গুরুত্বপূর্ণ দফতরে নতুন ডিজি-চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

একযোগে ১৫ গুরুত্বপূর্ণ দফতরে নতুন ডিজি-চেয়ারম্যান নিয়োগ

একদিনে ১৫টি গুরুত্বপূর্ণ সরকারি দফতরের মহাপরিচালক (ডিজি) ও চেয়ারম্যান পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি অধিদফতর ও সংস্থায় নতুন মহাপরিচালক ও তিনটি কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-এ আলম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপন অনুযায়ী, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, খাদ্য অধিদফতর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা), পরিবেশ অধিদফতর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদফতর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতরের চেয়ারম্যান পদে পরিবর্তন করা হয়েছে। যেসব দফতরে ডিজি ও চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে সেগুলো হলো-

এনটিআরসিএ: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব রাজা মো. আব্দুল হাই। তিনি এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

খাদ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। তিনি আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) নতুন মহাপরিচালক হয়েছেন অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা। তিনি পরিকল্পনা বিভাগে কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন


জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক ছিলেন।

পরিবেশ অধিদফতরের নতুন মহাপরিচালক হয়েছেন অতিরিক্ত সচিব ড. মো. লুৎফর রহমান। তিনি কৃষি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক হয়েছেন ড. দেলোয়ার হোসেন (অতিরিক্ত সচিব)। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ছিলেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম। তিনি এলজিইডি-র একটি প্রকল্পের পরিচালক ছিলেন।

কৃষি বিপণন অধিদফতরের নতুন মহাপরিচালক হয়েছেন অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা। তিনি ভূমি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব)। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে ছিলেন।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নতুন মহাপরিচালক হয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব)। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের নতুন মহাপরিচালক হয়েছেন মিস দিল আফরোজা (অতিরিক্ত সচিব)। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক হয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন। তিনি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিচালক ছিলেন।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের (জন্ম ও মৃত্যু নিবন্ধন) নতুন রেজিস্ট্রার জেনারেল হয়েছেন হাসান মাহমুদ (অতিরিক্ত সচিব)। তিনি রেলপথ মন্ত্রণালয়ে ছিলেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নতুন মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক ছিলেন।

পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ এস এম মুস্তাফিজুর রহমান। তিনি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর