রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

এনআইডির নতুন ডিজি হলেন আনোয়ার পাশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

এনআইডির নতুন ডিজি হলেন আনোয়ার পাশা
এনআইডির নতুন ডিজি আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হলেন আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। 

এর আগে গত ১৩ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

এমএইচএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর