শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ডিএমপির ২৬৯৫ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

শেয়ার করুন:

trafiq
ফাইল ছবি

গত দুই দিনে অর্থাৎ, বৃহস্পতি ও শুক্রবার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৬৯৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, দুটি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। 


বিজ্ঞাপন


ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১৫টি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। 

ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, দুটি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ১৭৩টি সিএনজি ও ২৯০টি মোটরসাইকেলসহ মোট ৬০৫টি মামলা হয়েছে। 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ১৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৯৬টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, তিনটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি ও ১৭৪টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা হয়েছে। 


বিজ্ঞাপন


ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ১৬টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৯৩টি সিএনজি ও ৩৬৩টি মোটরসাইকেলসহ মোট ৬০১টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭টি বাস, ১০টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৫২টি মামলা হয়েছে। 

ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে। 

এছাড়া অভিযানকালে মোট ৫২৫টি গাড়ি ডাম্পিং ও ৩৩১টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর