শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

আজহারী-জারাদের কণ্ঠ নকল করে যৌন উত্তেজক ওষুধ বিক্রি, গ্রেফতার ১০

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

A
আজহারী-জারাদের কণ্ঠ নকল করে ওষুধ বিক্রির দায়ে গ্রেফতার ১০ জন। ছবি- ঢাকা মেইল

বহুদদিন ধরে একটি চক্র জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী, চিকিৎসক জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারাসহ বিভিন্ন ব্যক্তির কণ্ঠ নকল করে ভিডিও তৈরি করতো। সেসব ভিডিও ছড়িয়ে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ বিক্রি করতো। অবশেষে সেই চক্রের ১০ সদস্য গ্রেফতার হয়েছে। বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশ বলছে, চক্রটি এভাবে গত এক বছরের বেশি সময় ধরে প্রতারণা করে আসছিল। তারা বিভিন্ন বিভিন্ন মানুষের কাছ থেকে ওষুধ বিক্রির নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। চলতি বছরের গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়। সেই মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


বিজ্ঞাপন


তারা হলেন- সারাফাত হোসেন (২১), সাফায়েত হোসেন শুভ (২১), তৌকি তাজওয়ার ইলহাম (১৯), তাকিবুল হাসান (২১), আব্দুল্লাহ আল ফাহিম (২২), মিনহাজুর রহমান শাহেদ (১৯), শাহামান তৌফিক (২১), ইমন হোসেন বিজয় (২১), অমিদ হাসান (২১) ও ইমরান (২৪)।

22
প্রতারকদের কাছ থেকে উদ্ধারকৃত জিনিসপত্র। ছবি- ঢাকা মেইল

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশিদ জানান, চক্রটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ড. মিজানুর রহমান আজহারীসহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে আসছিল। তারা এসব ভিডিও পেইজে ছড়িয়ে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করতো। 

বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম ও ঢাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১টি ল্যাপটপ, ৪৭টি স্মার্ট মোবাইল ফোন,  দুটি পেনড্রাইভ, ২১টি সিম ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক অবৈধ ওষুধ জব্দ করা হয়। 


বিজ্ঞাপন


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা দীর্ঘদিন ড. মিজানুর রহমান আজহারী, ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরসহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রি করছিল। 

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর