শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

এখন পর্যন্ত ৮৪টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

Hajj

চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২৫ এপ্রিল) হজ অফিসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ৮৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে আজ আরো পাঁচটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


বিমান সংস্থার তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ১৪ হাজার ৬৯ জন; সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২ হাজার ১১৪ জন এবং সৌদি আরবভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী ভ্রমণ করেছেন। বাকি ৪৪ হাজার ৯৭৮ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন।

লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি দূতাবাস থেকে মোট ৭৮ হাজার ২৯৬ জন হজযাত্রী হজের ভিসা পেয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৮৭৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।

আগামী ২৬ মে সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।


বিজ্ঞাপন


এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর