শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

July
জুলাই যোদ্ধাদের শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজখবর নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: ঢাকা মেইল

থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সাক্ষাৎকালে তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।


বিজ্ঞাপন


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

749fccd1-6ca7-47bb-992f-33e46b58bdb1


বিজ্ঞাপন


এ ছাড়াও তিনি আহতদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ থাই বাত প্রদান করেন।

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর