শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করল সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করল সরকার
দেশে ‘জাতীয় চা দিবস’ উদযাপনের তারিখ পরিবর্তন করেছে সরকার। ছবি: সংগৃহীত

দেশে ‘জাতীয় চা দিবস’ উদযাপনের তারিখ পরিবর্তন করেছে সরকার। এতদিন প্রতি বছর ৪ জুন দিবসটি পালিত হলেও এখন থেকে তা ২১ মে পালন করা হবে। আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে, যা মন্ত্রিসভা অনুমোদন দেয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন চা উৎপাদনকারী দেশ-যেমন ভারত, শ্রীলংকা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম-এই দিনটিকেই আন্তর্জাতিক চা দিবস হিসেবে উদযাপন করে থাকে।

এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক দিবসের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট পরিপত্র সংশোধনের প্রস্তাব আনা হয় এবং তা অনুমোদিত হয়েছে।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ২১ মে দেশে ‘জাতীয় চা দিবস’ পালন করা হবে।

এএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর