শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম

শেয়ার করুন:

S

‎শাহবাগ থানার ভেতর ছাত্রদল-শিবির সংঘর্ষে এখন পর্যন্ত শিবির ও সাংবাদিকসহ ৮ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এখন পর্যন্ত সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎আহতরা হলেন- ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সাংবাদিক লিটন, সাংবাদিক খালিদ, দেবাশিষ ও আলবি।

‎সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তপ্ত হয়ে আছে। তবে এ ঘটনায় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক কে মারধর করা হচ্ছে। 

এছাড়া ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়েরকেও থানার ভেতর মারধর করা হয়।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর