বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

মোহাম্মদপুরের অপরাধ দমনে বসিলায় পুলিশ ক্যাম্প উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পিএম

শেয়ার করুন:

dmp
মোহাম্মদপুরের বসিলায় পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে বক্তব্য দিচ্ছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। ছবি- ঢাকা মেইল

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস ও চুরি-ছিনতাইসহ নানা অপরাধ দমনে বসিলায় একটি পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। 

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টায় বসিলা আর্মি ক্যাম্প এলাকায় এ ক্যাম্প উদ্ভোধন করা হয়। একই সঙ্গে সেখানকার বাসিন্দাদের নিয়ে ওপেন ডে আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


ওপেন ডে অনুষ্ঠানে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা এ এলাকার নানা অপরাধ কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। এছাড়া বাসিন্দারা বসিলার এ এলাকা নিয়ে নতুন করে ‘বসিলা থানা’ করার দাবি জানান। তারা এলাকার কিশোর গ্যাং, সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের বর্ণনা তুলে ধরেন।

‎এ সময় ডিএমপি কমিশনার ছাড়াও অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক আহমেদ, র‍্যাব-২ এর অধিনায়ক খালিদুল হাওলাদার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।‎

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর