বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

সারের সব ডিলারের নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

সারের সব ডিলারের নিয়োগ বাতিল

বিগত আওয়ামী লীগ আমলের দায়িত্ব পাওয়া সব সারের ডিলারের নিয়োগ বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সংসদে লবিতে সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানান সংসদের চীপ হুইপ নুরুল ইসলাম মনি।


বিজ্ঞাপন


এ সময় মনি আরও জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচ জন এবং বিরোধী দল থেকে পাঁচ জন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ‍্যুৎ ও জ্বালানীমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

বিরোধী দলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব‍্য রাখেন। পরে সংসদে সর্ব সম্মতক্রমে এ প্রস্তাব পাস হয়।

বিইউ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর