বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

এনআইডি’র গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে এনসিটিবিতে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

এনআইডি’র গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে এনসিটিবিতে ইসির চিঠি

জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পাঠ্যপুস্তকে এনআইডি’র গুরুত্ব অন্তর্ভুক্ত করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


সাইফুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের মাঝে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব এবং এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। 

ইসি কর্মকর্তারা জানান, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা নিয়ে এখনো অনেকে সচেতন নয়। তারা জানেনই না যে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে এটির কার্যক্রম সম্পন্ন করা হয়, এনআইডি’র গুরুত্ব কতটুকু। তা ছাড়া, তথ্যের ভুল থাকলে একধরনের ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়ে যাতে আগে থেকে সচেতন হতে পারে তরুণ প্রজন্ম সে কারণে পাঠ্যপুস্তকে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার যাবতীয় কার্যক্রম ও গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।


এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর