রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এম এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন-হারুন মিয়া, সাইফুল ইসলাম, হানিফ, হিরা মিয়া, আশিক মিয়া, মোবারক, রাজা, তোফাজ্জল হোসেন, রিফাত, মহসীন, আনন্দ চন্দ্র সরকার, রিয়াজুল ইসলাম, আতশ, জমির উদ্দিন, আশরাফুল আলম ও সুমন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একেএস/এমআই



