বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ডিএমপির ৩ উপ-পুলিশ কমিশনারকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

dmp
ডিএমপি। ফাইল ছবি

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনজন উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে।

‎বুধবার (২২ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদফতর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

যাকে যেখানে বদলি করা হলো

‎পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহমুদুল কবিরকে সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির এইচআরডি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মাদ মাসুদ রানাকে ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ট্রাফিক- অ‍্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোছা. লিজা বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পূর্ব পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

‎আদেশে বলা হয়েছে, অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর