বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজধানীতে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল উদ্ধার পুলিশের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

M
হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে সেটির মালিককে ফিরিয়ে দিচ্ছে পুলিশ। ছবি- ঢাকা মেইল

রাজধানীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

‎বুধবার (২২ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

10

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সময় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় সেগুলোর মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার (১ মার্চ) থেকে শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত ৫১টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

‎সোমবার (২০ এপ্রিল) থানা সম্মেলন কক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জ পল্টন মডেল থানা উদ্ধারকৃত এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর