মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

গার্মেন্টস কারখানায় চাঁদা না পেয়ে গুলি, গ্রেফতার আরও ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

গার্মেন্টস কারখানায় চাঁদা না পেয়ে গুলি, গ্রেফতার আরও ২
গ্রেফতার রাসেল মোল্লা (৩৫) ও রুমান তালুকদার (২৬)। ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে একটি গার্মেন্টস কারখানার অফিসে ঢুকে চাঁদা না পেয়ে গুলির ঘটনায় পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে। তারা হলেন রাসেল মোল্লা (৩৫) ও রুমান তালুকদার (২৬)। এর আগে সোমবার চারজনকে গ্রেফতার করে র‌্যাব। এ নিয়ে একই ঘটনায় মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন।


বিজ্ঞাপন


জানা যায়, গত শনিবার রাতে কাফরুলে ওই গার্মেন্টস কারখানায় হঠাৎ ঢুকে পড়ে সন্ত্রাসীরা। এ সময় তারা কারখানার মালিক কামরুল ইসলামের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে তাদের একজন তাকে লক্ষ্য করে গুলি করেন। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। পরে তার চিৎকারে কারখানার অন্যরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর আগে তারা তাকে লক্ষ্য করে গুলি করলেও সেটি ফাইল কেবিনেটের কাচে লাগে, এতে তিনি প্রাণে রক্ষা পান।

যাওয়ার সময় তারা তাকে প্রাণনাশের হুমকিও দিয়ে যায়। এ ঘটনার পরপরই তিনি কাফরুল থানায় অভিযোগ করেন। পরদিন চারজনকে গ্রেফতার করে র‌্যাব। তারা হলেন রানা (৩১), মো. সাগর শেখ (২৮), মো. কালু (২৮) ও শশী (২২)। রোববার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ নিয়ে একই ঘটনায় র‌্যাব ও পুলিশ মোট ছয়জনকে গ্রেফতার করেছে।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর