মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এমপি নোমানের ৩ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

noman
ছবির বামপাশে উপরে ইনসেটে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান

তীব্র দাবদাহের মধ্যেই শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। এই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমান পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে তিনটি উদ্যোগ গ্রহণ করেছেন।

গত বছরের ধারাবাহিকতায় এবারও নগরীর অন্তত ১০টি পরীক্ষাকেন্দ্রে বিশুদ্ধ বোতলজাত পানির ব্যবস্থা, ছায়াযুক্ত অপেক্ষার স্থান এবং অভিভাবকদের জন্য বসার সুবিধা নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে এমপি সাঈদ আল নোমানের প্রতিনিধি দল বিভিন্ন কেন্দ্রে এসব সেবা কার্যক্রম বাস্তবায়ন করেন।

এ বিষয়ে নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু বলেন, এসএসসি পরীক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চট্টগ্রামের মানবিক এমপি সাঈদ আল নোমান এই উদ্যোগ নিয়েছেন। তিনি চীন সফরে থাকলেও সেখান থেকেই সার্বিক দিকনির্দেশনা দিচ্ছেন। তীব্র গরমে অভিভাবকদের কষ্ট লাঘবে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ছাউনি, বসার চেয়ার, বিশুদ্ধ পানি ও হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো পরীক্ষা চলাকালীন সময়জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমপি সাঈদ আল নোমানের নির্দেশে এ কার্যক্রম বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছরের মতো এবারও এমপি নোমানের এ উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।


বিজ্ঞাপন


এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর