মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

Police
বাংলাদেশ পুলিশের লোগো।

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেন উপসচিব তৌহিফ আহমেদ। 

এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


বিজ্ঞাপন


বদলির খেলায় শেরপুর, নাটোর ও খুলনায় এলো নতুন পুলিশ সুপার। শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে বদলি করে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পাঠানো হয়েছে। তার জায়গায় শেরপুরে আসছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার এ কে এম জহিরুল ইসলাম।

নাটোরেও বসেছে নতুন মুখ। সেখানকার পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে বদলি করে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পাঠানো হয়েছে। নাটোরের নতুন পুলিশ সুপার হচ্ছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

খুলনা পুলিশ সুপার পদেও এলো পরিবর্তন। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআই-এর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর খুলনার নতুন পুলিশ সুপার হচ্ছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম।


বিজ্ঞাপন


এ ছাড়া এপিবিএন-এর পুলিশ সুপার পদে যোগ দিচ্ছেন সাবেক নাটোর এসপি মুহাম্মদ আবদুল ওয়াহাব।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ অধিদফতর এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠানো হয়েছে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর