মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাকার সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

ঢাকার সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা  
যানজটে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি। ছবি: ঢাকা মেইল

এসএসসি পরীক্ষা ঘিরে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির জটলায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় রাজধানীর বিভিন্ন সড়কে একই চিত্র দেখা গেছে। 

পরীক্ষাকে কেন্দ্র করে সকাল ৭টা থেকেই যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে রামপুরা থেকে লিংকরোড ও নতুন বাজার পর্যন্ত সড়কেও যানবাহনের চাপ দেখা গেছে।  


বিজ্ঞাপন


এছাড়া বিভিন্ন কেন্দ্রের আশপাশের সড়কজুড়ে অভিভাবকদের জটলা তৈরি হওয়ায় সড়কের যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। অনেকেই গেটের সামনে দাঁড়িয়ে থাকছেন। পাশাপাশি কেন্দ্রের সামনের সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি, যা যান চলাচলে আরও বিঘ্ন সৃষ্টি করেছে।

387c36eb-6486-4a14-8481-8fd3eb3623df

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আশপাশের সড়কে দুই পাশে অভিভাবকদের জটলা তৈরি হয়েছে। অনেকেই কেন্দ্রের গেটের সামনে অবস্থান নেওয়ায় শিক্ষার্থী ও যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে শুধু এই কেন্দ্রের পরীক্ষার্থীরাই নয়, আশপাশের অন্যান্য কেন্দ্রগামী শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের পক্ষ থেকে মাইকিং করে বারবার যানবাহন না দাঁড় করাতে এবং অভিভাবকদের দ্রুত সড়ক ত্যাগের অনুরোধ জানানো হচ্ছে। তবে অধিকাংশ ক্ষেত্রে সেই নির্দেশনা মানা হচ্ছে না। ফলে যানজট দীর্ঘায়িত হয়ে সড়কের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, সকাল ১০টায় শুরু হওয়া এসএসসি পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

এএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর