ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে কামরুল হাসান তালুকদারকে বদলি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে অনুযায়ী, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে এবং ডিএমপির লাইনওয়ার পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদারকে বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
আরও বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।
একেএস/এএইচ




