সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মালয়েশিয়ায় প্রতিরক্ষা প্রযুক্তি পরিদর্শনে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

Wakar Uz Zaman
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২০ এপ্রিল) তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটসেক এশিয়া) ২০২৬’ প্রদর্শনী পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এই প্রতিরক্ষা শোভাযাত্রায় আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ও নিরাপত্তাসামগ্রী প্রদর্শিত হচ্ছে।

সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এই প্রদর্শনী পরিদর্শন করেন। এর আগে রোববার (১৯ এপ্রিল) তিনি মালয়েশিয়া যান।

674963850_1384625207030979_1755926981566160138_n

প্রদর্শনী পরিদর্শন ছাড়াও আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি ‘৮ম পুত্রজায়া ফোরাম’-এ অংশ নেবেন। ওই ফোরামে আসিয়ান (আসিয়ান) অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছে আইএসপিআর।


বিজ্ঞাপন


673095241_1384625150364318_1249858808978658808_n

এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর