সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

Arrested
পাচারের সময় সিমেন্টবোঝাই একটি বোটসহ ১১ জনকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। ছবি: সংগৃহীত

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই একটি বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসব সিমেন্টের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সোমবার (২০ এপ্রিল) আইএসপিআর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট শনাক্ত করে নৌবাহিনীর টহলরত জাহাজ ‘সমুদ্র অভিযান’। তাৎক্ষণিকভাবে জাহাজটি ওই বোটের অবস্থানে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান-২’ নামের বোটটিকে আটক করে।

আটকের পর বোটে তল্লাশি চালিয়ে ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারকালীন ঘটনায় সংশ্লিষ্ট ১১ জন ব্যক্তিকেও আটক করা হয়। জব্দকৃত বোট, সিমেন্ট ও আটক ব্যক্তিদের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫১ লাখ টাকা।

আইএসপিআর জানায়, আটক ব্যক্তি ও জব্দকৃত মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ পাচার প্রতিরোধ এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর