মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

সিআইবির কাছে তিন নারী প্রার্থীর ঋণখেলাপির তথ্য চাইল ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

সিআইবির কাছে তিন নারী প্রার্থীর ঋণখেলাপির তথ্য চাইল ইসি
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) কাছে চাইল নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমাদানকারী তিন প্রার্থীর ঋণখেলাপির তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) কাছে চাইল নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। 

ইসি কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত বিএনপির হয়ে তিনজন প্রার্থী সানজিদা ইসলাম, নিলোফার চৌধুরী মনি ও মাহবুবা রহমান মনোনয়ন দাখিল করেছেন। তারা ঋণখেলাপি কি না তা যাচাই করতেই আমরা বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) কাছে তথ্য চেয়েছি।

নির্বাচন আইন অনুযায়ী, ঋণখেলাপিরা প্রার্থী হওয়ার যোগ্যতা হারান। তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কমিশন এই তথ্য নিয়ে থাকে। এক্ষেত্রে কোনো সম্ভাব্য প্রার্থী ঋণখেলাপি হলে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এ পর্যন্ত ৪৩১ জন ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন হিজড়া, সাতজন আদিবাসী নারীও রয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর