সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সারাদেশে একযোগে শিশুদের হামের টিকাদান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ এএম

শেয়ার করুন:

সারাদেশে একযোগে শিশুদের হামের টিকাদান কর্মসূচি শুরু
টিকাদান কার্যক্রম শুরু

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশে একযোগে শিশুদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল আটটা থেকে এক কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 


বিজ্ঞাপন


সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, আজ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বগুড়ায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আগামীকাল সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এ কর্মসূচির উদ্বোধন করবেন।


বিজ্ঞাপন


এছাড়াও প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

ইপিআই সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, ১৮ জেলার ৩০ উপজেলা ও ৪ সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হবে। 

গত ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর