সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাড়ি ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

গাড়ি ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা
বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও ট্রাকের ভাড়া কত বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।


বিজ্ঞাপন


বৈঠকে উপস্থিত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে সভা চলছে।

সভায় মালিক সমিতির পক্ষ থেকে নতুন ভাড়ার হার প্রস্তাব করা হবে। পরে তা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী

বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর।


বিজ্ঞাপন


এতে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন।

রাত ১০টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর