বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুকের
মাওলানা ফারুক। ছবি: ঢাকা মেইল

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও আহলে শুরার সদস্য, কাকরাইলের মাওলানা ফারুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মরহুমের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার পেয়ারাপুর এলাকায়।

তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্মীয় অঙ্গনে তাঁর ইন্তেকালে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন তাবলীগের কাজ ও দ্বীনি খেদমতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর