রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভেঙে ফেলা হচ্ছে হেলে পড়া ডেমরার সেই ছয়তলা ভবন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

ভেঙে ফেলা হচ্ছে হেলে পড়া ডেমরার সেই ছয়তলা ভবন
ভেঙে ফেলা হচ্ছে হেলে পড়া ডেমরার সেই ছয়তলা ভবন

রাজধানী ডেমরার হাজীনগর এলাকায় হেলে পড়া ছয়তলা ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। বুধবার (১৯ এপ্রিল) সকালে ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে।

গত বছরের ২৭ জুলাই হাজি মোয়াজ্জেম আলী স্কুল ও বাইতুল কাওছার জামে মসজিদ সংলগ্ন ১০৬ নম্বর ভবনটি আরেকটি ভবনের উপর হেলে পড়েছিল।


বিজ্ঞাপন


পরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি), ফায়ার সার্ভিস ও ডেমরা থানা পুলিশ পরিদর্শন করে ভবনকে ঝুঁকিপূর্ণ ও বসবাসের অযোগ্য ঘোষণা করে।

একই সঙ্গে ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দিয়ে সিলগালা করে দেওয়া হয়। পাশাপাশি রাজউক ও ডিএসসিসি ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয়।

ওই নির্দেশনায় ভবনটি ভাঙার কাজ শুরু করে সংশ্লিষ্টরা। ভাঙার কাজ সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলেও জানা গেছে।

ভবনের মালিক মো. শহিদ মিয়া বলেন, ‘হেলেপড়া ভবনে তো আর বসবাস করা যাবে না। তাই রাজউক, সিটি কর্পোরেশনের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভবনটি ভেঙে ফেলতে হচ্ছে।’


বিজ্ঞাপন


এএম/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর