রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

Traffic_Dhaka
ট্রাফিক পুলিশের অভিযান। ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ১১৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ। 


বিজ্ঞাপন


ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৪৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৯৮টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩২৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ১৩টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি, ৭২টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি, ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ৪টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৭টি গাড়ি ডাম্পিং ও ১৮২টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।


বিজ্ঞাপন


ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এমআইকে/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর