রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাইবার মামলায় কনটেন্ট নির্মাতা হাসান নাসিম কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ এএম

শেয়ার করুন:

সাইবার মামলায় কনটেন্ট নির্মাতা হাসান নাসিম কারাগারে
এ এম হাসান নাসিম (ফাইল ছবি)

ফেসবুক পোস্টে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতা এ এম হাসান নাসিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাইবার সুরক্ষা আইনে গুলশান থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 
  
আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকার একটি বাসা থেকে নাসিমকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. রায়হানুর রহমান। আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। 


বিজ্ঞাপন


মামলার বিবরণে বলা হয়, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়। সেই ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রকাশ ও প্রচার করা হয়। চিফ হুইপের হোয়াটসঅ্যাপ নম্বরে বিভিন্ন স্ক্রিনশট পাঠিয়ে ‘ব্ল্যাকমেইলও’ করা হয়।

এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর