মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

রিকশা প্রবেশে বাধা দেওয়ায় নিরাপত্তাকর্মীকে হত্যা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

রিকশা প্রবেশে বাঁধা দেওয়ায় নিরাপত্তাকর্মীকে হত্যা, যুবক গ্রেফতার
গ্রেফতার মো. সাগর শেখ ওরফে বাবু। ছবি: ঢাকা মেইল

রাজধানীর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালনকালে এক নিরাপত্তাকর্মীকে হত্যার ঘটনায় ব্যাটারিচালিত রিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত ওই চালক।

শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিবিআই।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ এপ্রিল দুপুরে উত্তর পল্লবী আবাসিক এলাকায় মেরিট সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের ৫৫ বছর বয়সী নিরাপত্তাকর্মী সালাউদ্দিন কর্তব্যরত অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যাটারিচালিত রিকশা চালককে প্রবেশে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়।

একপর্যায়ে ব্যাটারিচালিত রিকশা চালক রাগান্বিত হয়ে সালাউদ্দিনকে এলোপাতাড়ি মারধর করেন, বিশেষ করে মুখ ও মাথায় কিল-ঘুষি ও আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাবাগান এলাকার গ্রিন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৪ এপ্রিল বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. হালিমা বেগম পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই জানায়, ঘটনাস্থল পরিদর্শন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যাটারিচালিত রিকশা চালক মো. সাগর শেখ ওরফে বাবুকে মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশার গ্যারেজের সামনে থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে ব্যাটারিচালিত রিকশা নিয়ে উত্তর পল্লবী আবাসিক এলাকায় প্রবেশের চেষ্টা করলে নিহত সালাউদ্দিন তাকে বাধা দেন। এ নিয়ে তর্কের একপর্যায়ে সে আক্রোশে তাকে এলোপাতাড়ি মারধর করে। এর ফলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিবিআই আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে উপস্থাপন করা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর